তুমি
অনেক দিলে খোদা,
দিলে অশেষ নেয়ামত।
আমি লোভী, তাইতো আমার
মিটেনা হসরতে। ২
কেবলই পাপ করি আমি,
মাফ করিতে তাই, হে স্বামী!
দয়া করে শ্রেষ্ঠ নবীর
করিলে উম্মত।
তুমি নানান ছলে করছ পূরণ
ক্ষতির খেসারত। ২
মায়ের বুকে স্তন্য দিলে,
পিতার বুকে স্নেহ,
মাঠে শস্য- ফসল দিলে, আরাম
লাগি গেহ।
কোরান দিলে পথ দেখাতে,
পাঁচ ওয়াক্ত নামাজ শেখাতে,
নামায দিয়ে দেখাইলে মসজিদেরই
পথ।
তুমি কেয়ামতের শেষে দিবে বেহেশতী
দৌলত। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।