بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 24 April 2020

নূরের দরিয়ায় সিনান করিয়া লিরিক | Nurer doriya sinan koriya lyrics

নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এলো মক্কায় আমিনার কোলে।
ফাগুন পূর্ণিমা- নিশীথে যেমন
আসমানের কোলে রাঙ্গা চাঁদ দোলে। ২

কে এলো কে এলো গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া,
গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্নিশ,
হুরপরী হেসে পড়িছে ঢলে। ২

জান্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে
তহরীমা বেঁধে ঘোরে দরুদ গেয়ে
দুনিয়া টলমল, খোদার আরশ টলে। ২

এল রে চির- চাওয়া, এল আখেরী- নবী
সৈয়দে মক্কী মাদানী আল আরাবী,
নাজেল হয়ে সে যে ইয়াকুত- রাঙ্গা ঠোঁটে
শাহাদাতের বাণী আধো আধো বোলে। ২

কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।