ইয়া
মোহাম্মদ বেহেশতে হতে
খোদায় পাওয়ার পথ দেখাও।
এই দুনিয়ার দুঃখ থেকে
এবার আমার নাজাত দাও। ২
পীর
মুর্শিদ পাইনি আমি,
তাই তোমায় ডাকি দিবস- যামী,
তোমারই নাম হউক হযরত
আমার পর-পারের নাও। ২
অর্থ
বিভব যশ- সম্নান
চেয়ে চেয়ে নিশিদিন
দুঃখ- শোকে জ্বলে মরি
প্রান কাঁদে শান্তিহীন। ২
আল্লাহ
ছাড়া ত্রিভূবনে
শান্তি পাওয়া যায় না মনে,
কোথায় পাবো সে আবে
হায়াত
ইয়া নবীজী, রাহ বাতাও। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।