بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Sunday, 26 April 2020

তওফিক দাও খোদা লিরিক | taofik dao khoda lyrics

তওফিক দাও খোদা
মুসলিম জাহাঁ পুনঃ হক আবাদ।
দাও সেই হারানো সুলতানত,
দাও সেই বাহু, সেই দিল আযাদ। ২

দাও সেই হামজা সেই বীর অলীদ
দাও সেই ওমর হারুন আল রশিদ
দাও সেই সালাহউদ্দিন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২

দাও বে দেরেগ তেগ জুলফিকার
খয়রব জয়ীশেরে খেদার,
দাও সে খলিফা সে হাশমাত
দাও সে মদিনা সে বাগদাদ। ২

দাও সেই হামজা সেই বীর অলীদ
দাও সেই ওমর হারুন আল রশিদ
দাও সেই সালাহউদ্দিন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ। ২

দাও সে রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তবরিজ;
দাও সে বাবর সেই শাহজাহান
সেই তাজমহলের স্বপ্ন সাধ। ২

দাও ভায়ে ভায়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
হোক বিশ্ব- মুসলিম এক জামাত
উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ। ২

কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।