বাজিছে
দামামা বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া যমানার
ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান। ২
মুখেতে কালেমা হাতে তলোয়ার,
বুকে ইসলামী জোশ দুর্বার,
হৃদয়ে লইয়া এশক আল্লাহর
চল আগে চল বাজে
বিষান।
ভয় নাই তর গলায়
তাবিজ
বাঁধা যে রে তোর
পাক কোরান। ২
নহি মোরা জীব ভোগ-
বিলাসের,
শাহাদাত ছিল কাম্য মোদের,
ভিখারির সাজে খলীফা যাদের
শাসন করিল আধা জাহান-
তারা আজ পড়ে ঘুমায়ে
বেহুঁশ
বাহিরে বহিছে ঝড় তুফান। ২
ঘুমাইয়া কাজা করেছি ফজর,
তখনো জাগিনি যখন যোহর,
হেলা ও খেলায় কেটেছে
আসর
মাগরিবের আজ শুনি আজান।
জামাত শামিল হওরে এশাতে
এখনো জমাতে আছে স্থান। ২
শুকনো রুটিকে সম্বল ক’রে
যে ঈমান আর যে
প্রানের জোরে
ফিরেছে জগত মন্থন ক’রে
সে শক্তি আজ ফিরিয়ে আন।
আল্লাহ আকবর রবে পুনঃ
কাঁপুক বিশ্ব দূর বিমান। ২
কাজী নজরুল ইসলাম
!->
Sunday, 26 April 2020
বাজিছে দামামা বাঁধরে আমামা লিরিক | bajiche damama badre amama lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।