বাজল
কিরে ভোরের সানাই
নিঁদ মহলার আঁধার পুরে!
শুনছি আজান গগন তলে
অতীত রাতের মিনার চূড়ে। ২
সরাই-খানার যাত্রিরা কি
বন্ধু জাগো উঠলো হাঁকি?
নীড় ছেড়ে ঐ প্রভাত
পাখী
গুলিস্তানে চলল উড়ে। ২
আজ কি আবার কাবার
পথে
ভীড় জমেছে প্রভাত হতে,
নামল কি ফের হাজার
স্রোতে
‘হেরার জ্যোতি জগত জুড়ে। ২
আবার খালিদ তারিক মুসা
আনল কি খুন রঙ্গিন
ভূষা,
আসল ছুটে হাসী ঊষা
নও বিলালের শিরীন সুরে। ২
তীর্থ পথিক দেশ বিদেশের
আরফাতে আজ জুতল কি
ফের
লা শরীক আল্লাহু মন্ত্রের
নাম্ল কি বান পাহাড়
তুরে। ২
আঁজলা ভরে আনল
কি প্রান
কারবালাতে বির শহীদান,
আজকে রওশন জমীন আসমান
নও জাওয়ানির সুরখ নূরে। ২
কাজী নজরুল ইসলাম
!->
Sunday, 26 April 2020
বাজল কিরে ভোরের সানাই লিরিক | bajlo kire vorer sanai lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।