بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 24 April 2020

দূর আরবের স্বপন দেখি লিরিক | Dur arober sopon dekhi lyrics

দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে।
বেহুঁশ 'য়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে।
হায় গো খোদা, কেন মোরে
পাঠাইলে কাঙ্গাল 'রে,
যেতে নারি প্রিয় নবীর মাজার শরিফ জিয়ারতে। ২

স্বপ্নে শুনি নিতুই রাতে যেন কা'বার মিনার থেকে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে' ডেকে'
ইয়া এলাহি! বল সে কবে
আমার স্বপন সফল 'বে,
আমি গরীব 'লে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। ২


কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।