পাঠাও
বেহেশত হতে, পুনঃ সাম্যের
বাণী,
(আর) দেখিতে পারি না মানুষে
মানুষে এই হীন হানাহানি। ২
বলিয়া পাঠাও, হে হযরত,
যাহারা তোমার প্রিয় উম্মত,
সকল মানুষে বাসে তারা ভালো
খোদার সৃষ্টি জানি।
সবারে খোদারই সৃষ্টি জানি। ২
অর্ধেক পৃথিবী আনিল ঈমান যে
উদারতা- গুনে
(তোমার) যে উদারতা- গুনে,
শিখিনি আমরা সে উদারতা,
কেবলি গেলাম শুনে
কোরানে হাদিসে কেবলি গেলাম শুনে।
তোমার আদেশ অমান্য ক'রে
লাঞ্চিত মোরা ত্রিভুবন ভ'রে,
আতুর মানুষে হেলা ক'রে
বলি, "আমরা খোদারে মানি"। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।