بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 24 April 2020

শোনো শোনো ইয়া এলাহী আমার মুনাজাত লিরিক | Shono shono eya elahi amar munajat lyrics

শোনো শোনো ইয়া এলাহী
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস- রাত। ২

যেন শুনি কানে সদা
তোমারি কালাম, হে খোদা,
চোখে শুধু দেখি যেন
কোরানের আয়াত। ২

মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস- যামী,
(তোমার) মসজিদেরই ঝাড়ু- বর্দার
হোক আমার হাত।।

সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রানের খোদা
তুমিই আবে- হায়াত। ২

কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।