খোদা
এই গরীবের শোনো শোনো মোনাজাত
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি,
ক্ষুধা পেলে লবন- ভাত। ২
মাঠে সোনার ফসল দিও
গৃহ ভরা বন্ধু প্রিয়,
আমার হৃদয় ভরা শান্তি
দিও
সেই ত আমার আবেহায়াত। ২
আমায় দিয়ে কারো ক্ষতি
হয় না যেন দুনিয়ায়
আমি কারুর ভয় না করি,
মোরে কেহ ভয় না
পায়।
(যাবে) মসজিদে যাই তোমার টানে
(যেন) মন নাহি যায়
দুনিয়া - পানে,
(আমি) ঈদের চাঁদ দেখি
যেন
আসলে দুখের আঁধার রাত। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।