بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 24 April 2020

মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা লিরিক | Mohammod mostofa solle ala lyrics

মোহাম্মদ মোস্তফা সাল্লেআলা
তুমি বাদশারও বাদশাহ কামলিওয়ালা। ২

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
' পূন্য বেহেশতী নূরে উজালা। ২

গুনাহগার উম্মত লাগি তব
আজো চয়ন নাহি, কাঁদিছ নিরালা। ২

কিয়ামতে পিয়াসী উম্মত লাগি,
দাড়ায়ে 'বে লয়ে তহুরার পিয়ালা। ২

জ্বলিবে হাশর দিনে দ্বাদশ রবি,
নফসি নফসি কবে সকল নবী
ইয়া উম্মতি ইয়া উম্মতি একেলা তুমি,
কাঁদিবে খোদার পার আর্শ চুমি'-
পাপী উম্মত ত্রান তব জপমালা। ২

করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান,
তব গুণ গাহিল খোদ আল্লাহতায়ালা। ২

কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।