আমার
প্রিয় হযরত নবী কামলিওয়ালা। ২
যাঁহার রওশনীতে দ্বীন- দুনিয়া উজালা। ২
যাঁরে খুঁজে ফেরে কটি গ্রহ
তারা,
ঈদের চাঁদে যাঁহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল গাঁথে যাঁর
মালা। ২
আউলিয়া আম্বিয়া দরবেশ যাঁর নাম
খোদার নামের পরে জপে অবিরাম,
কেয়ামতে যাঁর হাতে কাওসার
পিয়ালা। ২
পাপে মগ্ন ধরা যাঁর
ফজিলতে
ভাসিল সুমধুর তৌহিদ- স্রোতে,
মহিমা যাঁহার জানেন এক আল্লাহতায়ালা। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।