যে আল্লার কথা শোনে
তারি কথা শোনে লোকে।
আল্লার নূর যে দেখেছে
পথ পায় লোক তার
আলোকে। ২
যে আপনার হাত দেয় আল্লায়
জুলফিকারের তেজ সে পায়,
যার চোখে আছে খোদার
জ্যোতি
রাত্রি পোহায় তারি চোখে। ২
ভোগের তৃষ্ণা মিটেছে যার
খোদার প্রেমের শিরনী পেয়ে,
যায় বাদশা নবাব গোলাম হয়ে
সেই ফকিরের কাছে যেয়ে। ২
আসে সেই কওমের ইমাম
সেজে
কওমকে পেয়েছে যে,
তারি কাছে খোদার দেওয়া
শান্তি আছে দুঃখে- শোকে। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।