মসজিদেরই
পাশে আমার কবর দিও
ভাই।
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের
আজান শুনতে পাই। ২
আমার গোরের পাশ দিয়ে ভাই
নামাজীরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি
এ বান্দা শুনতে পাবে।
গোর - আজাব থেকে এ
গুনাহগার পাইবে রেহাই। ২
কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত
ঐ মসজিদে করে রে ভাই,
কোরান তেলাওয়াত।
সেই কোরান শুনে যেন আমি
পরান জুড়াই। ২
কত দরবেশ ফকির রে ভাই,
মসজিদের আঙ্গিনাতে
আল্লার নাম জিকির করে
লুকিয়ে গভীর রাতে,
আমি তাদের সাথে কেঁদে কেঁদে
আল্লার নাম জপতে চাই
। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।