চল রে কাবার জেয়ারতে,
চল নবীজীর দেশ।
দুনিয়াদারী লেবাস খুলে পর রে
হাজীর বেশ। ২
আওকাত তোর থাকে যদি
আরাফাতের ময়দান
চল আরাফাতের ময়দান,
এক জমাত হয় যেখানে
ভাই নিখিল মুসলমান-
মুসলিম গৌরব দেকঘার যদি
থাকে তার খাহেশ। ২
যেথায় হযরত হলেন নাজেল
মা আমিনার ঘরে,
খেলেছেন যার পথে ঘাটে
মক্কার শহরে
চল মক্কার শহরে;
সেই মাঠের ধূরা মাখবি যথা
নবী চরাতেন মেষ। ২
করে হিযরত কায়েম হলেন মদিনায় হযরত-
যে মদিনায় হযরত,
সেই মদিনা দেখবি রে চল
মিটবে প্রানের হসরত,
সেথা নবীজীর ঐ রওজাতে তোর
আরজী করবি পেশ। 2
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।