কালেমা
শাহাদাতে আছে
কালেমা শাহাদাতে আছে আল্লার জ্যোতি।
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে
যেমন মোতি। ২
ঐ কালেমা জপে যে ঘুমের
আগে,
ঐ কালেমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার সুখময় হয় তার-
মুসিবত আসে না কো,
হয় না ক্ষতি। ২
হরদম জপে মনে কালেমা
যে জন
খোদায়ী তত্ত্ব তার রহে না
গোপন,
দীলের আয়না তার হয়ে
যায় পাক সাফ
সদা আল্লাহর রাহে তার রহে
মতি। ২
এসমে আজম হতে কদর
ইহার,
পায় ঘরে বসে খোদা
আর রাসুলের দিদার,
তাহার হৃদয়াকাশে সাত বেহেশত ভাসে
তার খোদার আরশে হয় আখেরে
গতি। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।