ধর্মের
পথে শহীদ যাহারা আমরা
সেই সে জাতি।
সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি
জ্ঞাতি।
আমরা সেই সে জাতি। ২
পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল
যারা
মরুর তপ্ত বক্ষ নিঙ্গাড়ি
শীতল শান্তিধারা,
উচ্চ- নীচের ভেদ ভাঙ্গি দিল
সবারে বক্ষ পাতি।
আমরা সেই সে জাতি। ২
কেবল মুসলমানের লাগিয়া আসেনি ক ইসলাম
সত্যে যে চায়, আল্লায়
মানে, মুসলিম তারি নাম।
আমির- ফকিরে ভেদ নাই সবে
সব ভাই এক সাথী
আমরা সেই সে জাতি। ২
নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর- সম অধিকার
মানুষে গড়া প্রাচীর ভাঙ্গিয়া
করিয়াছি একাকার,
আঁধার রাতের বোরখা উতারি এনেছি আশায় ভাতি।
আমরা সেই সে জাতি। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।