আল্লা
রাসুল তরু আর ফুল
প্রেমিক হৃদয় জানে
কেহ বা তরু রে
ভালবাসে ভাই, কেহ ফুল
ধরে টানে। ২
কেহ বা ফুলের মধু
চায়, কেহ চায় সে
গাছের ছায়া
গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল সুবাসের
মায়া।
তরু ছুঁইয়ে বোঝে আল্লা রাসুলে
রসলীলা কোনখানে। ২
কোন জন চাহে গুলের
খুশবু কোন জন চাহে
গুল,
খুশবুর সাথে ফুলেরেও চাহে
প্রেমিক যে বুলবুল।
জালালের সাথে জামালেও চাহে,
প্রেমিক যে বুলবুল। ২
আল্লারে ভালবেসে যার গেছে সকল
দ্বিধা ও ভয়
রাসুল তাহারে প্রেম দিয়ে কন, আল্লা
যে প্রেমময়।
তিনি যে কেবল বিচারক
নন, আল্লা যে প্রেমময়,
মজনুর মত দিওয়ানা সে
যে লাইলার মধুপানে। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।