بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 24 April 2020

মুসলিম আমার নাম লিরিক | Muslim amar nam lyrics

চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম
জানে আমায়, চেনে আমার, মুসলিম আমার নাম। ২

অন্ধকারে আজান দিয়ে ভাংলো ঘুমঘোর,
আলোর অধিক চাঁদ এনেছি, রাত করেছি ভোর,
এক সমান করেছি ভেঙ্গে উচ্চ- নীচ তামাম। ২

চেনে মোরে সাহারা গোবি দুর্গম পর্বত,
মন্থন করেছি সাগর নহর সিন্ধু হ্রদ,
বয়েছি আফ্রিকা ইউরোপে আমারই তাঞ্জাম। ২

পাক মুলুকে বসিয়েছি সোনার মসজিদ,
জগৎ শত্রু পাপীদেরকে পিইয়েছি তৌহিদ,
বিরান - বনে রচেছি যে হাজার নগর গ্রাম। ২


কাজী নজরুল ইসলাম

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।