আল্লা
রাসুল জপের গুণে কি
হল দেখ চেয়ে
সদাই ঈদের দিনের খুশীতে
তোর পরাণ আছে ছেয়ে। ২
আল্লার রহমত ঝরে
ঘরে বাইরে তোর উপরে,
আল্লা রাসুল হয়েছেন তোর জীবন- তরীর
নেয়ে। ২
দুখে সুখে সমান খুশী,
নাই ভাবনা ভয়,
(তুই) দুনিয়াদারী করিস, তবু আল্লাতে মন
রয়।
মরণকে আর ভয় নাই
তোর,
খোদার প্রেমে পরাণ বিভোর,
(এখন) তিনিই দেখেন তোর সংসার তোর
ছেলেমেয়ে। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।