চাষ
কর দেহ- জমিতে।
হবে নানা ফসল এতে। ২
নামাযে জমি 'উগালে',
রোজাতে জমি 'সামালে',
কলেমায় জমিতে মই দিরে
চিন্তা কি হে এই
ভবেতে। ২
লা- ইলাহা ইল্লাল্লাতে
বীজ ফেল তুই বিধি
মতে,
পাবি 'ঈমান' ফসল তাতে
আর রইবি সুখেতে। ২
নয়টা নালা আছে তাহার
অজুর পানি নিয়াত যাহার,
ফল পানি নানা প্রকার
ফসল জন্মিবে তাহাতে। ২
যদি ভাল হয় হে
জমি
হজ্জ জাকাত লাগাও তুমি,
আরো সুখে থাকবে তুমি-
কয় নজরুল ইসলামেতে। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।