হয়তো এ মন পাবেনা
তোমায় কোন দিন,
তবুও থাকবো
চেয়ে আমি মদীনার পানে চিরদিন ।২
হয়তো এ মন...
সাহারার মরুর
বুকে ফুটিয়েছো শান্তিরো ফুল,
পথ ভোলা মানুষের
ভাঙ্গিয়েছো শত কোটি ভুল ।২
তোমারি পরসেতে
সব বেদনা হয়েছে বিলিন ।
হয়তো এ মন পাবেনা
তোমায় কোন দিন,
তবুও থাকবো
চেয়ে আমিমদীনার পানে চিরদিন ।
হয়তো এ মন...
তোমার গড়া সেই
সোনার সমাজ আর নাই,
তোমার দেখানো
সেই সংগ্রাম নিয়েছে বিদায় ।২
তাইতো ধুকে
ধুকে মোরা রয়েছি আজো পরাধীন ।
হয়তো এ মন পাবেনা
তোমায় কোন দিন,
তবুও থাকবো
চেয়ে আমিমদীনার পানে চিরদিন ।
হয়তো এ মন...
তোমারি দেখানো
পথকে সামনে নিয়ে,
নেমেছি আজি
আমি সত্য সে দ্বীন বিজয়ে ।২
সত্য ন্যায়ের
জিহাদে আমি থাকি যেন চিরদিন ।
হয়তো এ মন পাবেনা
তোমায় কোন দিন,
তবুও থাকবো
চেয়ে আমিমদীনার পানে চিরদিন ।৩
হয়তো এ মন...
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।