আমারও ছিল সব
এক দিন
আজ আমার নেই
কিছু নেই । ২
সব কিছু হয়ে
গেছে বিরান মরু
কাঁন্নার জলটুকু
চোখে নেই ।
আজ আমার নেই
কিছু নেই ।
আমারও ছিল সব
এক দিন,
আজ আমার নেই
কিছু নেই ।
জানিনা কি দোষ
ছিল আমার বাবার,
মায়েরও স্বপ্ন
ছিল বেঁচে থাকার ।২
ছোট দুটি বোন
ছিল ফুলের মত ।২
ঘাতকের আঘাতে
তারাও নেই ।
আজ আমার নেই
কিছু নেই ।
আমারও ছিল সব
এক দিন,
আজ আমার নেই
কিছু নেই ।
কত যে অনাথ
শিশু আমার মতন,
মুখ বোঝে কাঁদে
আর খোজে স্বজন ।২
হয়নারা বারুদের
গন্ধ ছড়ায় ।২
দম নেয়ার মত
বাতাস ও নেই ।
আজ আমার নেই
কিছু নেই ।
আমারও ছিল সব
এক দিন,
আজ আমার নেই
কিছু নেই ।
তোমরা যারা
আছো নানান দেশে ।
স্বজনের মায়া
ভড়া পরিবেশে । ২
আমাদের লাগি
শুধু দোয়া করো ।২
জীবনের স্বাদ
যেন পাই এখানে ।
আজ আমার নেই
কিছু নেই ।
আমারও ছিল সব
এক দিন,
আজ আমার নেই
কিছু নেই । ৩
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।