শহীদী
ঈদগাহ দেখ আজ জমায়েত
ভারি। ২
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান
জারি। ২
তুরান ইরান হেজাজ মেসের
হিন্দ মরক্কো ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ
দাঁড়ায়েছে সারি সারি। ২
ছিল বেহুঁশ যারা আঁসু ও
আফসোস লঁইয়ে,
চাহে ফেরদৌস তারা জেগেছে নও
জোশ ল'ইয়ে।
তুইও আয় এই জমাতে
ভুলে যা দুনিয়াদারী। ২
ছিল জিন্দানে যারা আজকে তারা
জিন্দা হয়ে
ছোটে ময়দানে দারাজ- দিন আজি শমশের
লয়ে।
তকদীর বদলেছে আজ উঠিছে তকবির
তারি। ২
কাজী নজরুল ইসলাম
জুলফিকার
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।