দিকে
দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে
দীন ই ইসলামী লাল
মশাল।
ওরে বে- খবর, তুইও
ওঠ জেগে তুইও তোর
প্রান প্রদ্বীপ জ্বাল। ২
গাজী মুস্তাফা কামালের সাথে জেগেছে তুর্কী
সুর্খ- তাজ,
রেজা পহলবী সাথে জাগিয়াছে বিরান
মূলুক ইরানও আজ,
গোলামী বিসরি' জেগেছে মিসরী, জগলুল সাথে প্রান- মাতাল। ২
ভুলি গ্লানি' লাজ জেগেছে হেজাজ
নেজদ আরবে ইবনে সউদ,
আমানুল্লার পরশে জেগেছে কাবুলে
নবীন আল- মাহ্মুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ বন্দী করিম
রীফ- কামাল।
জাগে ফয়স্ম ইরাক আজম, জাগে
নব হারুন -অল- রশীদ,
জাগে বায়তুল মোকাদ্দস রে, জাগে শাম
দেখ টুটিয়া নিঁদ,
জাগো নাকো শুধু হিন্দের
দশ কোটি মুসলিম বে-
খেয়াল। ২
মোরা আসহাব- কাহাফের মত হাজারো বছর
শুধু ঘুমাই,
আমাদের কেহ ছিল বাদশাহ
কোন কালে, তারি করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া
আবার কাঁপিবে চরণে টাল- মাটাল। ২
কাজী নজরুল ইসলাম
(জুলফিকার)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।