রোজ
হাশরে আল্লাহ আমার করো না
বিচার।
বিচার চাহি না, তোমার
দয়া চাহে এ গুনাহগার। ২
আমি জেনে শুনে জীবন
ভরে
দোষ করেছি ঘরে পরে,
আশা নাই যে ত'রে যাব বিচারে
তোমার।।
বিচার যদি করবে কেন
রহমান নাম নিলে।
ঐ নামের গুনেই তরে যাব, কেন
এ জ্ঞান দিলে। ২
দীন ভিখারী বলে আমি
ভিক্ষা যখন চাইব, স্বামী,
শূন্য হাতে ফিরিয়ে দিতে,
পারবে না কো আর। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।