যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়
এঁকেছি সে ফুল মোরা
মনের ওই কাবায়। ২
হাবীবে খোদা তিনি নবী
কামলিওয়ালা,
তাঁরই ছোঁইয়াতে আজো দুনিয়া উজালা,
তাঁরই বিরহে দু'চোখ
অশ্রু ঝরায়। ২
গাহে গুণগান যার খোদ খোদাতায়ালা,
কবি- আকবি গাঁথে শত
সুরমালা,
ঝরে ধারা অবিরত
কভু না ফুরায়। ২
যাঁরে খোদা ডেকে নিয়ে
আরশ পাকে,
মধুর সুমধুর সুরে নাম ধরে
ডাকে,
তাঁরই প্রেমে কাতর এ বুক
জ্বলে পুড়ে যায়। ২
তোফাজ্জল হোসাইন খান
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।