ইসলামের
ঐ সওদা লইয়ে এল
নবীন সওদাগর।
বদনসীব আয়, আয় গুনাহগার
নতুন ক'রে সওদা
কর। ২
জীবন ভরে করলি লোকসান
আজ হিসাব তার খিতিয়ে নে,
বিনি মুলে দেয় বিলিয়ে
সে যে বেহেশতি নজর।।
কোরানের ঐ জাহাজ বোঝাই
হীরা মুক্তা পান্নাতে,
লুটে নে রে লুটে
নে সব ভরে তোল
তোর শূন্য ঘর। ২
কালেমার ঐ কানাকড়ির বদলে
দেয় এই বনিক
শাফায়াতের সাত রাজার ধন,
কে নিবি আয় ত্বরা
কর। ২
কিয়ামতের বাজারে ভাই মুনাফা যে
চাও বহুৎ,
এই ব্যাপারীর হও খরিদ্দার লও
রে ইহার সীলমোহর। ২
আরশ হ'তে পথ
ভুলে এ এল মদীনা
শহর,
নামে মোবারক মোহাম্মদ, পূঁজি আল্লাহু আকবর। ২
কাজী নজরুল ইসলাম
!->
Friday, 24 April 2020
ইসলামের ঐ সওদা লইয়ে এল নবীন সওদাগর লিরিক | Islamer oi soda loye elen nobi soudagor lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।