بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Monday, 6 April 2020

হে খোদা মোর হৃদয় হতে লিরিক | He khoda mor hridoy hote lyrics

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা

তুমি ছাড়া কেউ যেন আর
জায়গা না পায় লুকিয়ে থাকার
এই অন্তরে এই পরানে
তুমি কামনা

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা

আলেয়া সব আলো তো নয়
মিথ্যা অমানিশা
খাঁটি প্রেমের তুমি আঁধার
আর সকলই বৃথা

তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
তোমার প্রেমে হয়ে পাগল
দুই নয়নে নামিয়ে বাদল
যায় ভাসিয়ে
যেন আমি দহন বেদনা

হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
সকল ভাবনা
দূর করে দাও সব যন্ত্রনা
সকল যাতনা
হে খোদা মোর হৃদয় হতে
দূর করে দাও সকল বেদনা
দহন
যাতনা 


মতিউর রহমান মল্লিক

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।