ফুলে
পুছিনু, বল, বল ওরে
ফুল
কোথা পেলি এ সুরভি,
রূপ এ অতুল?
যার রূপে উজালা দুনিয়া,
কহে গুল,
দিল সেই মোরে এ
রূপ এ খোশবু।
আল্লাহু আল্লাহু
ওরে কোকিল কে তোরে দিল
এ সুর,
কোথা পেলি পাপিয়া এ
কন্ঠ মধুর?
কহে কোকিল ও পাপিয়া, আল্লাহ
গফুর,
তাঁরি নাম গাহি 'পিউ
পিউ, কুহু কুহু।
আল্লাহু আল্লাহু। ২
ওরে ও রবি শশী,
ওরে ও গ্রহ তারা,
কোথা পেলি ও রওশনী
জ্যোতিঃধারা?
কহে, আমরা তাহারি রূপের
ইশারা-
মুসা বেহুঁশ হল হেরি যে
খুবরু।
আল্লাহু আল্লহু। ২
যাঁরে আউলিয়া আম্বিয়া ধ্যানে না পায়,
কুল মাখলুক যাঁহারি মাহিমা গায়,
যে নাম নিয়ে এসেছি
এই দুনিয়ায়,
সেই নাম নিতে নিতে
মরি এই আরজু।
আল্লাহু আল্লহু। ২
কাজী নজরুল ইসলাম
!->
Sunday, 26 April 2020
ফুলে পুছিনু লিরিক | fule puchinu lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।