আম্মা
বলেন ঘর ছেড়ে তুই
যাসনে ছেলে আর
আমি বলি খোদার পথেই
হোক এ জীবন পার।
নিজের জন্যে করলিনা তুই কিছু
আল্লাহ্ জানেন ঘুরিস কাদের পিছু!
কিযে করিস কথায় থাকিস
বুঝিনে কারবার,
আমি বলি খোদার পথেই
হোক এ জীবন পার।
যে পথ ধরে চলতে
বলেন আল্লাহ্ কাদের গনী
আপনি কি মা নিষেধ
করেন বলুন না আজ
শুনি?
আল কোরানের আহ্বানেও মা ঘর ছেড়ে
কি বাহির হবনা?
চোখ মুছে মা চুপ
করে যান ফুরায় কথা
তাঁর
একটু পরে কেঁদে বলেন
হে খোদা নাও ভার।
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।