بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল লিরিক | Salam salam asche ore damal cheler dol lyrics

সামাল সামাল সামাল হে সামাল সামাল সামাল । ২

সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল
বজ্র নিনাদ হুংকারে বাজে বিজয় দমকারে
রুখতে পারে এমন কে রে যৌবনেরই ঢল
সামাল সামাল আসছে ওরে দামাল ছেলের দল

স্বপ্ন যাদের স্বর্ণ যুগের সমাজ রাশেদার
মায়ের সোহাগ আদর তারে বাঁধতে পারে আর ?
তাদের বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল
বইছে শিরায় হামজা আলীর রক্ত কলকল

মনের বীণায় আর বাজে না নেই যে প্রাণের তার
কুটিল থাবায় গান থেমেছে মৃত্যু হাহাকার
আজ আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল
আঘাত হেনে জীবন বীণায় ছন্দ বাধি চল

মুখের জরায় জীবন তরী ধুঁকছে বারে বার
ঘরের কোণে মুখ লুকিয়ে রইবি কত আর
আজ প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল
প্রানের গাঙে বান ডেকেছে পাল উড়াবি চল

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।