بسم الله الرحمن الرحيم

তোমরা ধৈযের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে । অবশ্য তা যথেষ্ঠ কঠিন । কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব ।

Friday, 10 April 2020

কতদিন দেহিনা মায়ের মুখ লিরিক | Kotodin dehina mayer mukh lyrics

কতদিন দেহিনা মায়ের মুখ
হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান
হায়রে পরান, হায়রে পরান। ২ 

হায়রে আমার গাঁয়ের বাড়ি
সারি সারি গরুর গাড়ি
মরা নদীর চর।
দীঘির জলে হাসের খেলা
ঘরের চালে দুপুর বেলা
রঙ্গিলা কইতর। ২
উঠানে চরাইনা সোনার ধান
হায়রে পরান, হায়রে পরান

কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান
হায়রে পরান, হায়রে পরান

হায়রে আমার রখাল হিয়া
কাজলা গরুর গোসল দিয়া
মাঠে নিয়া যায়।
বিহাল বেলা বাঁশের বনে
ঝিকিমিকি রইদের সনে
মন মিলাইতে চায়।।
ভুলিতে পারেনা মাটির টান
হায়রে পরান, হায়রে পরান।

কতদিন রাহিনা চানের খোজ
দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান
হায়রে পরান, হায়রে পরান।
হায়রে পরান, হায়রে পরান।

হায়রে পরান, হায়রে পরান।
হায়রে পরান, হায়রে পরান। ২


সাইফুল্লাহ মানছুর

No comments:

Post a Comment

ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।