তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।২
তোমার দাওয়াত মাংস পোলাও,
প্লেট ভরা ভাত
আমার দাওয়াত জেলখানাতে
দূবীসহ রাত ।
তোমার দাওয়াত এসির নিচে,
তালাশ করা নেক ।
আমার দাওয়াত ময়দানেতে
দিন রাত করা এক ।
তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।
তোমার দাওয়াত দেখেনা ঘোস,
সমাজ ভরা সুদ।
তোমার দাওয়াত বৈধতা দেয় ফেরাউন, নমরুদ ।
আমার দাওয়াত ইসলামি আইন,
আল কোরানের বল ।.
আমার দাওয়াত মানেনাকো
জুলুমবাজির দল ।
তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।
তোমার দাওয়াত আল কোরানে
তাবিজ খোজার পথ
তোমার দাওয়াত জাল হাদিসে
বিকর্কে দেয় মত ।
তোমার দাওয়াত মিলাদ কিয়াম
হাজার টাকার নোট ।
আমার দাওয়াত আন্দোলনে
কায়েম করা দ্বীন ।
আমার দাওয়াত বাতিল প্রানে
বাজায় ব্যাথার বীন ।
তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।
আমার দাওয়াত আবার জেগে
উঠো মুসলমান
আমার দাওয়াত কোরআন হাদীস
হবে সংবিধান ।
তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।
তোমার দাওয়াত টাকা কামাই
উৎস করো লোন
তোমার দাওয়াত দেয়না ব্যাথা
ত্যাগের কোন উসোল
আমার দাওয়াত মালিক জিনি
হুকুম মানা তার ।
আমার দাওয়াত শাহাদাতের
দিচ্ছে খোলে দ্বার ।
তোমার দাওয়াত আমার দাওয়াত
নেই দাওয়াতে মিল
তোমার কিতাব আমার কিতাব
নেই আবার অমিল ।২
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।