ভোর
হল, ওঠ জাগো মুসাফির,
আল্লা - রাসুল বোল
গাফলিয়াতি ভোল রে অলস,
আয়েশ আরাম ভোল। ২
এই দুনিয়ার সরাইখানায়
(তোর) জনম গেল ঘুমিয়ে
হায়!
ওঠ রে সুখশয্যা ছেড়ে,
মায়ার বাঁধন খোল। ২
দিন ফুরিয়ে এল যে রে
দিনে দিনে তর
দিনের কাজে অবহেলা করলি
জীবনভোর। ২
যে দিন আজো আছে
বাকী
খোদারে তুই দিসনে ফাঁকি
আখেরে পার হবি যদি
পুলসিরাতের পোল। ২
কাজী নজরুল ইসলাম
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।