বাগান
ভরা ফুল ফুটেছে গাইছে
পাখি গান
চোখে আমার ধরল নেশা
আল্লাহ মেহেরবান।
গানে গানে ভরল হৃদয়
কি মধুময় কিযে বিস্ময়
কার তুলিতে এমন ছবি এমন
রংয়ের বান।
আল্লাহ মেহেরবান
তুলি রংয়ে আঁকা মুগ্ধ
করে কেবল সবি
অবাক লাগে কি মোহময়
কি অপরূপ দান।
আল্লাহ মেহেরবান
আমরা চল শোকর করি
বলি সবাই আল্লাহ বলি
তারি দয়ায় এই পৃথিবী
পাখির মধুর গান।
আল্লাহ মেহেরবান
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।