কোন
সাহসে চাও নেভাতে অগ্নিগিরি
বলো,
চোখ রাঙ্গিয়ে যায় কি রোখা
জোয়ার টলোমলো!
বৈশাখী ঝড় পাগল পারা
বাধন হারা
ভ্রূক্ষেপহীন আগল ভাঙ্গা রুদ্র
রাঙ্গা ।
চলার ধাঁধায় বাঁধায় বাঁধায়
তারপরে সে ঝঞ্ঝা হলো
।
মৃত্যুকে যে কঠিন হৃদয়
করল বিজয়
অমর হবার হাতছানি পায়,
হাতছানি দেয় !
তারে আবার ভয় দেখাবার
সুযোগ কোথায় তুমি বলো ।
মতিউর রহমান মল্লিক
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।