ভোর
হয়নি, আজ হলো না,
কাল হবে কি না,
তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না
।
এ সময়ের মুখ চেনা থাক,
আজ এখানে এতো পরাজয়
দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলকভয়।
তুমি চাইলে, বাঁধা টুটবে
পথে নামলে সাথী মিলবেই
শুধু কখনো ভুল প্ররোভনে
প্রতারক
পায়ে ফিরে যেও না।
মনে করো সেই মহা
ইতিহাস
যারা চিনেছিল কালো রাত্রি
বুকে সাহসে দাউ দাউ শিখা
নিয়ে হেটে গেছে আলোর
যাত্রী।
এই পৃথিবী অবাক তাকিয়ে
মমতার বাহু দিলো বাড়িয়ে।
লেখা হলো না স্বর্ণাক্ষরে,
ওরা মানবিক জীবন উপমা।
লিরিক ঃ আবু জাফর ওবায়েদুল্লা
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।