আল কোরানকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা
আজকে দ্যাখ সামনে এসে রক্ত মাখা
শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা। ২
আজকে তাদের প্রশ্ন শুধু যেন
আলকোরানের দ্বীন আসেনা কেন। ২
কেন আজও হয়না জয়ী
মযলুম সবহারা
রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।
আজকে তাদের সব দায়িত্ব যদি
মাথায় তুলে চলি নিরোবধি। ২
তবেই হবে সফল আজি
তাদের স্মরণ করা
রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তাঁরা।
সবাই এসো তাদের কাছে
শিখি
জীবন দেবার জন্য লাগে যে
কি। ২
খোদার পথে কেমন করে
কিভাবে যায় মরা
রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তারা।
খোদার পথে মরতে শেখে
যারা
সকল যুগের সর্বজয়ী তাঁরা। ২
তাদের পেয়ে হয়গো ধন্য
মানুষ এবং ধরা
রক্ত মাখা শহীদ বেশে
ফের দাঁড়িয়েছে তাঁরা।
(১৯৮৫ সালে আল কোরানের
অবমাননা বিরোধী
মিছিলে শহীদ হওয়া জান্নাতি পাখীদের জন্য)
No comments:
Post a Comment
ধন্যবাদ । আপনার মূল্যবাদ সময় দেয়ার জন্য ।